ঢাকা | বঙ্গাব্দ

চীন-জাপান উত্তেজনার মধ্যে ৫ লাখ পর্যটকের ফ্লাইট বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
চীন-জাপান উত্তেজনার মধ্যে ৫ লাখ পর্যটকের ফ্লাইট বাতিল ছবির ক্যাপশন: চীন-জাপান উত্তেজনার মধ্যে ৫ লাখ পর্যটকের ফ্লাইট বাতিল
ad728
তাইওয়ান নিয়ে জাপানের অবস্থানের কারণে চীন ও জাপানের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রায় ৫ লাখ চীনা পর্যটক তাদের জাপানগামী ফ্লাইট বাতিল করেছেন। 

ভিসাপ্রক্রিয়া স্থগিত এবং সাংস্কৃতিক আদান-প্রদানের অনুষ্ঠানও বাতিল হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী গোষ্ঠীর চাপের প্রেক্ষিতে জাপান উত্তেজনা প্রশমনের জন্য একজন জ্যেষ্ঠ কূটনীতিককে বেইজিং পাঠিয়েছে।

এর আগে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, 'চীন যদি তাইওয়ান আক্রমণ করার চেষ্টা করে, তাহলে জাপান সামরিকভাবে জড়িত হতে পারে।' 

এই মন্তব্যে চীন সরকার ক্ষুব্ধ হয়ে চীনা পর্যটক ও শিক্ষার্থীদের জাপানে যাওয়া এড়িয়ে চলার জন্য সতর্কবার্তা জারি করেছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত সাতটি চীনা বিমান সংস্থা, যার মধ্যে তিনটি রাষ্ট্রীয়, তাদের ভ্রমণকারীদের বিনা মূল্যে ফ্লাইট বাতিল করার সুযোগ দিয়েছে। বিমান ভ্রমণ বিশ্লেষক হানমিং লি জানিয়েছেন, ১৫-১৭ নভেম্বরের মধ্যে জাপানগামী প্রায় ৫ লাখ ফ্লাইটের টিকিট বাতিল করা হয়েছে।

চীনা সংবাদমাধ্যম জিমু নিউজ জানিয়েছে, সিচুয়ান এয়ারলাইনস জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চেংদু–স্যাপোরো রুটের সমস্ত ফ্লাইট বাতিল করেছে। 

চায়না জাপানের দ্বিতীয় বৃহত্তম পর্যটক উৎস এবং দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী প্রবাহের বড় অংশ চীনা শিক্ষার্থীরা গঠন করে। এই ব্যবস্থার প্রভাবে জাপানের রিটেইল ও ভ্রমণ কোম্পানির শেয়ারে সোমবার (১৭ নভেম্বর) উল্লেখযোগ্যভাবে দরপতন হয়েছে।

হানমিং লি আরও জানিয়েছেন, এটি কোভিড মহামারির পর থেকে সবচেয়ে বড় ফ্লাইট বাতিলের ঘটনা, তবে এটি চীনের অভ্যন্তরীণ শিল্পে খুব বেশি প্রভাব ফেলবে না। 

তিনি বলেন, 'বিমান সংস্থার জন্য এটি বড় ক্ষতি নয়, কারণ সামগ্রিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারের তুলনায় চীন–জাপান বাজার ছোট।'

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted