ঢাকা | বঙ্গাব্দ

মামদানির সঙ্গে হবে সাক্ষাৎ, ঘোষণা দিলেন ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
মামদানির সঙ্গে হবে সাক্ষাৎ, ঘোষণা দিলেন ট্রাম্প ছবির ক্যাপশন: মামদানির সঙ্গে হবে সাক্ষাৎ, ঘোষণা দিলেন ট্রাম্প
ad728
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে।

বুধবার (১৯ নভেম্বর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর দ্য গার্ডিয়ানের।

ট্রাম্প জানান, শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে তাদের বৈঠক হবে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, মামদানিই তার সাথে বৈঠকের আগ্রহ দেখিয়েছেন।

মামদানি ও ট্রাম্প পরস্পরের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। অতীতে সামাজিক মাধ্যমে নিউইয়র্কের এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়রকে কমিউনিস্ট আখ্যা দেন ট্রাম্প। এমনকি, নির্বাচনে মামদানিকে ভোট না দিতেও ব্যাপক প্রচারণা চালান তিনি।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন মামদানি। আগামী ১ জানুয়ারি শপথ গ্রহণ করার কথা রয়েছে তার।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted