স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে শায়েস্তাগঞ্জ ওয়েভ এর উদ্যোগে জহুর চান বিবি মহিলা কলেজে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি হাঙার প্রজেক্ট সিলেটের কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী। কর্মসূচির উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহুরা বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক কামরুল হাসান রিপন, শাহীন মিয়া, মহি উদ্দিন, সুর্বণা সাহা, সুমাইয়া ফারহানা, রকিবুল ইসলাম, উমর হোসেন ও আজিজুন্নাহার রিপা। এছাড়া শায়েস্তাগঞ্জ ওয়েভ এর নারী সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি জরুরি।
১৬ দিনব্যাপী কর্মসূচির লক্ষ্য— সহিংসতা প্রতিরোধ, আইনগত সচেতনতা বৃদ্ধি এবং সহিংসতামুক্ত সমাজ গঠন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “নারী নির্যাতন বন্ধ হোক”, “সম অধিকার চাই”, “সহিংসতা নয়, পরিবর্তন চাই”— এ ধরনের স্লোগান প্রদর্শন করেন।
আলোচনা সভা শেষে আয়োজকরা জানান, নারীর অধিকার সুরক্ষা এবং নিরাপদ সমাজ গঠনে শায়েস্তাগঞ্জ ওয়েভ ভবিষ্যতেও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
দৈনিক দুর্বার