ঢাকা | বঙ্গাব্দ

মাদারীপুরে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে। ছবির ক্যাপশন: সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ad728
মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দিনমজুরের ৬ বছরের শিশু স্কুল থেকে বাড়ি ফেরার পথে, একই এলাকার বিষ্ণ মজুমদারের ছেলে মিঠুন মজুমদার (২৫) শিশুটিকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিজের ঘরে নিয়ে যায়। এরপর সেখানে তাকে ধর্ষণ করে বিকেলে ছেড়ে দেয়।শিশুটি বাড়ি ফিরে আসলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারেন। পরে শিশুটির কাছে ঘটনা শুনে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে, ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী অভিযুক্ত মিঠুন মজুমদারকে গণধোলাই দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে আটক করে হেফাজতে নেয়। এ ঘটনায় রাতেই শিবচর থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।শিবচর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted