শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় মূল আসামি গ্রেফতার
-
নিউজ প্রকাশের তারিখ :
Dec 13, 2025 ইং
ছবির ক্যাপশন: রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি নয়নকে গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি নয়নকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে নয়নকে সহযোগী পলাশসহ গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদের পর শ্যামপুর থেকে বিদেশি রিভলবার ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পূর্ববিরোধ ও চাঁদাবাজির জেরে শ্যামপুর কাঁচাবাজারের সাবেক সভাপতি আব্দুর রহমান খুন হন বলে জানায় র্যাব।র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, অভিযুক্ত নয়ন ২০২৪ সালে আব্দুর রহমানের মাধ্যমে ৬০ লাখ টাকায় শ্যামবাজারে একটি দোকান কেনেন। দোকান হস্তান্তরের সময় আব্দুর রহমান আরও ২৪ লাখ টাকা দাবি করলে বিরোধ সৃষ্টি হয়। সে থেকেই একবছর ধরে চলে হত্যার পরিকল্পনা।
নিউজটি আপডেট করেছেন : Deleted
কমেন্ট বক্স