ঢাকা | বঙ্গাব্দ

দুই মামলায় মির্জা আব্বাস, এ্যানিসহ ৪৯ জনকে অব্যাহতি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 17, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
রাজধানীর শাজাহানপুর ও পল্টন থানার সহিংসতার দুই মামলা থেকে মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ৪৯ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতির এ আদেশ দেন। এর মধ্যে, পল্টন থানার মামলা থেকে ২৬ জন ও শাজাহানপুরে থানার মামলা থেকে ২৩ জন রয়েছেন।

অব্যাহতি পাওয়ার পরে মির্জা আব্বাস বলেন, ভুয়া মামলা দিয়ে সবাইকে হয়রানি করা হয়েছে। কোর্টে আসতে যেতে অর্থ ও সময়ের অপচয় হয়েছে।

এসময় আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, আদালত মামলার সবকিছু দেখে-শুনে ন্যায় বিচারেরর স্বার্থে সবাইকে খালাস দিয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted