ঢাকা | বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধ: পাবনায় চাচাতো ভাইয়ের গুলিতে বিএনপি নেতা নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 17, 2025 ইং
জমি নিয়ে বিরোধ: পাবনায় চাচাতো ভাইয়ের গুলিতে বিএনপি নেতা নিহত ছবির ক্যাপশন: জমি নিয়ে বিরোধ: পাবনায় চাচাতো ভাইয়ের গুলিতে বিএনপি নেতা নিহত
ad728
পাবনার ঈশ্বরদীতে পারিবারিক ও জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে অপর চাচাতো ভাই বীরু মোল্লা (৫০) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক বিরোধকৃত জমি থেকে মাটি কাটে। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজ সকালে বীরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যায়। কথার একপর্যায়ে বাক-বিতণ্ডার সৃষ্টি হলে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং তাদেরকে চলে যেতে বলে। তারা সেখান থেকে না গেলে পরবর্তীতে তাদের লক্ষ্য করে আবারও গুলি করে এবং বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। 


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted