ঢাকা | বঙ্গাব্দ

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করছে রাষ্ট্রপক্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করছে রাষ্ট্রপক্ষ ছবির ক্যাপশন: সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করছে রাষ্ট্রপক্ষ
ad728
জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করছেন রাষ্ট্রপক্ষ। 

সোমবার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল শুনানি শুরু হয়।এর আগে, ট্রাইব্যুনালে সালমান ও আনিসুলকে হাজির করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ৪ ডিসেম্বর এ মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল ও সালমান। সে ফোনালাপের একপর্যায়ে তারা কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলে উল্লেখ করেন। তাদের এ বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের এ বক্তব্য হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের। এছাড়া, গণভবনে শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করে হত্যাকাণ্ডে উসকানি দেয়াসহ সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। 

অপরদিকে, ট্রাইব্যুনাল-২ এ চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted