ঢাকা | বঙ্গাব্দ

মনোনয়ন ফরম সংগ্রহ সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবির ক্যাপশন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২২ ডিসেম্বর) ধানমণ্ডির নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

আসিফ জানান, সরকারে দেড় বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নির্বাচনি আসনের উন্নয়নে। জুলাই অভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে এমন তথ্য আছে জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা ঘাটতির কারণে প্রাচারণা বাধাগ্রস্ত হতে পারে৷ ধানমন্ডি ১০ আসনে এরই মধ্যে পোস্টার ও নির্বাচনি বুথ বসিয়ে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান আসিফ।

তিনি অঙ্গীকার করেন নিজ প্রচারণার আচরণভিধি অনুসরণেরও। এছাড়া নানা গোষ্ঠী আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে অভিযোগ করে যথাসময়ে নির্বাচন আয়োজন নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান আসিফ মাহমুদ৷ জনগণকে সাথে নিয়ে জয়ের আশাবাদ এই তরুণ নেতার। 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted