ঢাকা | বঙ্গাব্দ

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবির ক্যাপশন: সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
ad728
মানবতাবিরোধী অপরাধের মামলার ৫ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি আপিল করেন।

আপিলের বিষয়টি নিশ্চিত করেন আব্দুল্লাহ আল মামুনের পরিবার। এর আগে গেলো ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন।এ মামলায় এক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেয়া হয় মৃত্যুদণ্ড। আরেকটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। পরে তাদের সাজা আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted