ঢাকা | বঙ্গাব্দ

ওসমান হাদির কবর জিয়ারত করলেন সামান্তা শারমিন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
জাতীয় নাগরিক পার্টির  সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবির ক্যাপশন: জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
ad728
নেতাকর্মীদের নিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

আজ রোববার (২১ ডিসেম্বর) রাতে ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি।সামান্তা বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে লোক দেখানোর অভিযান করছে সরকার। ক্ষমতায় বসার শুরু থেকেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এনসিপি নেত্রী বলেন, অবিলম্বে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর রিফর্ম না হলে দেশের কোনো মানুষই নিরাপদ নয়।এই কমিশনের আওতায় নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না উল্লেখ করে নির্বাচন কমিশনকেও ঢেলে সাজানোর আহবান জানান সামান্তা শারমিন।

এদিকে, ওসমান হাদিকে হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের দেশত্যাগে আজ নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted