ঢাকা | বঙ্গাব্দ

বর্তমান-সাবেক ১২ সেনা কর্মকর্তা ও শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে বিচার শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
বর্তমান-সাবেক ১২ সেনা কর্মকর্তা ও শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে বিচার শুরু ছবির ক্যাপশন: বর্তমান-সাবেক ১২ সেনা কর্মকর্তা ও শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে বিচার শুরু
ad728
র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তা, পুলিশের সাবেক ৩ কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

অব্যাহতি চেয়ে করা আসামিদের আইনজীবীদের আবেদন আজ প্রথমেই খারিজ করে দেন আদালত। পরে সবার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।এই মামলার ১৭ আসামিদের মধ্যে গ্রেফতার হয়েছেন ১০ সেনা কর্মকর্তা। তাদেরকে সকাল ১০টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনাল হাজির করা হয়।

তারা হলেন— র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।এ মামলায় পলাতক আসামিরা হলেন— শেখ হাসিনা ও তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ও র‌্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted