ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে ৫ নিহতের ঘটনায় এখনও হয়নি মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে ৫ নিহতের ঘটনায় এখনও হয়নি মামলা ছবির ক্যাপশন: হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে ৫ নিহতের ঘটনায় এখনও হয়নি মামলা
ad728
নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। এদিকে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রাখা হয়েছে সদর হাসপাতালের মর্গে। সংঘর্ষের পর ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন এলাকার আজ বুধবারও (২৪ ডিসেম্বর) থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, মেঘনার বুকে জেগে উঠা জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। চরের জমি দখলকে কেন্দ্র করে কয়েক মাস ধরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ও জাহাজমারা ইউনিয়নের সামছু বাহিনীর মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছে। কয়েক দফা সংঘর্ষও হয়। এরই জেরে মঙ্গলবার সকালে সংঘাতে জড়ায় দু'পক্ষ। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে। পরে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত হয়েছেন বেশ কয়েকজন।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে বর্তমানে পুলিশ রয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted