ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছবির ক্যাপশন: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ad728
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রায় ২০ ফুট রেললাইন খুলে ফেলার কারণেই ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঘটনাস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল কাজ করছে। দ্রুত যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।পুলিশ জানায়, সোমবার ভোর ৫টা ১০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনে ঢোকার আগে এ দুর্ঘটনা ঘটে। যার কারণে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ আছে। 


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted