ঢাকা | বঙ্গাব্দ

মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ সংলগ্ন মৌচাক উড়ালসড়কে এই ঘটনা ঘটে। ছবির ক্যাপশন: আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ সংলগ্ন মৌচাক উড়ালসড়কে এই ঘটনা ঘটে।
ad728
রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ সংলগ্ন মৌচাক উড়ালসড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার চালক নয়ন তালুকদার এবং মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক। নিহত ইয়াসিন ঢাকার বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সুশান্ত কুমার জানান, ইয়াসিন ও তার এক বন্ধু মোটরসাইকেলে মালিবাগ থেকে মুগদার দিকে যাচ্ছিলেন। মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে রামপুরাগামী একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। ভোর ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল আরোহী অপরজনের অবস্থাও গুরুতর বলে জানায় পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted