ঢাকা | বঙ্গাব্দ

মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির নির্বাচনী গণজোয়ার ঠেকাতে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী ছবির ক্যাপশন: মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী
ad728

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) সংসদীয় আসনের জনপ্রিয় প্রার্থী, বিশিষ্ট আলেম ও সমাজসেবক মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল ও অপজিটিভ পার্টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাঠপর্যায়ে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির ব্যাপক জনপ্রিয়তা ও ক্রমবর্ধমান নির্বাচনী গণজোয়ারে দিশেহারা হয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যাচার, বিকৃত তথ্য ও চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে তাঁর হলফনামা সংক্রান্ত তথ্যকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

আইনজ্ঞদের মতে, হলফনামার “আয়ের উৎস” সংক্রান্ত অংশে শেয়ার/বন্ড/সঞ্চয়পত্র/ব্যাংক আমানত/সুদ—এই বিষয়গুলো আইনগতভাবে একত্রে উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সেই বিষয়টি গোপন রেখে একটি নির্দিষ্ট শব্দ সামনে এনে পুরো আয়ের উৎস নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে স্থানীয় আলেম সমাজ, সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন আলেম ও সামাজিক ব্যক্তিত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং গণতান্ত্রিক ও নৈতিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ এক বিবৃতিতে জানায়, মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়েই অপজিটিভ পার্টি এ ধরনের নোংরা রাজনীতির আশ্রয় নিয়েছে। তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মিথ্যাচার বন্ধের আহ্বান জানায়।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অপপ্রচার জনগণের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং এসব কৌশল সাধারণ মানুষের কাছে আরও স্পষ্ট করে দিয়েছে কারা ইতিবাচক রাজনীতি করছে আর কারা ষড়যন্ত্রে লিপ্ত।

সচেতন মহল মনে করছে, সত্য ও জনসমর্থনের শক্তিতে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির নির্বাচনী গণজোয়ার অব্যাহত থাকবে এবং অপপ্রচার শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স