ঢাকা | বঙ্গাব্দ

ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরও একটি নৌবহর, দাবি ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিংকন। ছবির ক্যাপশন: গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিংকন।
ad728
ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরও এক নৌবহর। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই জানিয়েছেন এই তথ্য। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিংকন। রণতরীটি মধ্যপ্রাচ্যে প্রবেশ করার একদিনের মাথায়ই এমন ঘোষণা দিলেন তিনি।তবে, অঞ্চলটিতে পাঠানো দ্বিতীয় রণতরীর বিষয়ে তেমন খোলাসা করেননি ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নৌবহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইক গ্রুপটিতে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। তিনটি ফুটবল মাঠের সমান এই নৌযান রণাঙ্গনের সবার্ধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত।

বিশেষ এই রণতরীটির দৈর্ঘ্য ৩৩৩ মিটার (এক হাজার ৯২ ফিট)। এটি ঘণ্টায় ৫৬ কিলোমিটার পাড়ি দিতে পারে। এতে ৯০টি এয়ারক্র্যাফট রাখার ব্যবস্থা রয়েছে। স্পেশাল ফাইটার জেটের মধ্যে রয়েছে 'এফ-৩৫ সি' (স্টেলথ), এফ/এ-১৮ইএফ (সুপার হরনেট), ই২ডি-হকআই, ইএ-১৮জি (গ্রলার), এমএইচ-৬০আর-এস (সিহক)। মোট ৫ হাজার ৬শ' ৮০ জন ক্রু মেম্বার রয়েছে রণতরীটিতে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted