জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্বীকৃতি এবং জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারগুলোকে উজ্জীবিত করতে এবং দেশ সংস্কারে আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোট দেয়ার আহ্বান জানান তারা।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ট্রেড সেন্টারে জুলাই-২৪ শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের পরিচিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আয়োজিত সভায় এই দাবি জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, একটি গোষ্ঠী গণভোট নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। অন্তত ৫৮ জন ব্যক্তি জুলাই আন্দোলনের ভুয়া তথ্য দিয়ে সুযোগ-সুবিধা গ্রহণ করছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা বিদেশ থেকে ষড়যন্ত্র করছে। তারা আরও বলেন, জাতিসংঘের মতে জুলাই শহীদ পরিবার প্রায় ১৪০০ হলেও অনেকের বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক তথ্য নেই।
সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেয়া ২৫ লাখ টাকা সব শহীদ পরিবারের মধ্যে সমানভাবে বণ্টনের দাবি জানানো হয়।