হবিগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন H.B Nobo Utthan Social Organization-এর উদ্যোগে “ইফতার মাহফিল ২০২৬” সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।
📅 ০১ মার্চ ২০২৬
📍 N Sultan Restaurant, হবিগঞ্জ
সংগঠনের সভাপতি মোঃ মোবাশ্বির আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মনোরম ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাঈম নীলয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ—হাবিব রেজা, খাইরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বোরহান মিয়া ও মাহতাবুল আলম সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
-
Udvaboni Biggan Club-এর প্রতিষ্ঠাতা মোঃ মোশাহিদ মজুমদার
-
Lakhai Muktijoddha Government College-এর ইংরেজি প্রভাষক সঞ্জিৎ কর্মকার
-
মানবিক সমাজসেবক মনসুর আহমেদ
-
হবিগঞ্জ জেলা সিনিয়র স্বেচ্ছাসেবী মিজানুর রহমান
-
Alor Pothe Social Organization-এর সাধারণ সম্পাদক ইয়াসিন উজ্জ্বলসহ আরও অনেকে
বক্তারা তাঁদের বক্তব্যে সমাজ উন্নয়ন, মানবিক সহায়তা কার্যক্রম জোরদার, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলেম এম ইবাদুল হক চিসতি সাহেব। তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।
সব মিলিয়ে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ এক উষ্ণ পরিবেশে ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়।
দৈনিক দুর্বার