রোববার (৩ মে) দেশটির প্রতিরক্ষা খাতের ক্রয় কমিটি নতুন করে দুটি যুদ্ধবিমান স্কোয়াড্রন কেনার অনুমোদন দেয়। এর মধ্যে রয়েছে লকহিড মার্টিন থেকে একটি এফ-৩৫আই স্কোয়াড্রন এবং বোয়িং থেকে একটি এফ-১৫আইএ স্কোয়াড্রন।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই যুদ্ধবিমানগুলো সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির মূল ভিত্তি হবে। একই সঙ্গে আঞ্চলিক হুমকি মোকাবিলা এবং আকাশে কৌশলগত আধিপত্য ধরে রাখার লক্ষ্যেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সামরিক ও সরকারি সংস্থার সঙ্গে আলোচনা এগিয়ে নিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম নির্দেশ দিয়েছেন।
চুনারুঘাট প্রতিনিধি