ঢাকা | বঙ্গাব্দ

উন্নয়নকে সর্বজনীন করতে চায় সরকার: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যাও। মূল্যস্ফীতির কারণে সমাজে ভাঙন ধরেছে। ছবির ক্যাপশন: বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যাও। মূল্যস্ফীতির কারণে সমাজে ভাঙন ধরেছে।
ad728

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, শিক্ষা দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত দেশের ৫১ শতাংশ মানুষ। বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যাও। মূল্যস্ফীতির কারণে সমাজে ভাঙন ধরেছে।

রোববার (৩ মে) বিকেলে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং অংশীজনদের নিয়ে নেটওয়ার্কিং আলোচনায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, উন্নয়নকে সর্বজনীন করতে চায় সরকার। সেজন্য সামাজিক সুরক্ষা মূলক কর্মসূচিতে ফেরানো হচ্ছে শৃঙ্খলা।

তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে আনা হবে পরিবর্তন। লুটপাটের অর্থনীতি এতোদিন ছিল, সেই ধারা থেকে বের হবার কৌশল গ্রহণ করা হচ্ছে অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়ন হতে হবে অংশগ্রহণমূলক। সমাজে বৈষম্য থাকলে সেই সমাজ দুর্বল হয়। তাই সব ক্ষেত্রেই দরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন।


নিউজটি আপডেট করেছেন : চুনারুঘাট প্রতিনিধি

কমেন্ট বক্স