ঢাকা | বঙ্গাব্দ

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজয়ের দল

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে) এগিয়ে থেকে দ্রাবিড় মুন্নেত্র কাঝাগমকে (ডিএমকে) পিছনে ফেলেছে। 

এবারের নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন ডিএমকে, বিজেপি জোট (এআইএডিএমকে) ও টিভিকে মুখোমুখি লড়াই করছে। বিজয় পেরাম্বুর আসনে এগিয়ে থাকলেও তিরুচিরাপল্লী ইস্ট আসনে এখনও পিছিয়ে। বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে টিভিকে এআইএডিএমকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে, যদিও এখন পর্যন্ত অনেক জায়গায় ডিএমকে এগিয়ে রয়েছে। 

তামিলনাড়ুতে চলচ্চিত্র জগতের তারকাদের রাজনীতিতে প্রবেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই প্রেক্ষাপটে বিজয়ের উত্থানে নতুন করে আলোচনায় এসেছে এমজিআর ফ্যাক্টর। তিনি এই অবস্থান ধরে রাখতে পারলে এম জি রামাচন্দ্র এবং জে জয়ললিতার পর তৃতীয় বড় অভিনেতা ও রাজনীতিবিদ হিসেবে রাজ্যে গভীর প্রভাব ফেলতে পারেন।


নিউজটি আপডেট করেছেন : হবিগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স