ঢাকা | বঙ্গাব্দ

নিহাটিতে জয়ের পথে আরজি করের নির্যাতনের শিকার চিকিৎসকের মা

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

এই কেন্দ্রের দিকে অসংখ্য মানুষের আগ্রহের হেতু কী? কারণটা হলো 'আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ড'। ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে এক নৃশংস ঘটনা। হাসপাতালের ভেতরে এক নারী ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়। বিচারের দাবিতে ভারতজুড়ে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ডাক্তার-নার্সরা। হাসপাতালটির নিরাপত্তারক্ষীসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিয়ে আরজি কর বড় এক জিজ্ঞাসা চিহ্ন এঁকে দেয়।

আরজি করে নির্যাতন ও হত্যার শিকার সেই 'অভয়া'র মা রত্না দেবনাথ এবার বিধানসভা নির্বাচনে (পানিহাটিতে) বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনার পর থেকেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। 

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম 'জি ২৪ ঘণ্টা' জানাচ্ছে, বিজেপিপ্রার্থী রত্না দেবনাথ বর্তমানে ১৩ হাজার ৭৮৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রার্থী তীর্থঙ্কর ঘোষ পিছিয়ে আছেন ৮ হাজার ৭১৭ ভোট পেয়ে।

নির্বাচনী প্রচারের সময় রত্না দেবনাথ বলেছিলেন– যতোক্ষণ তার মেয়ে ন্যায়বিচার না পাবে, ততোক্ষণ তিনি চুল আঁচড়াবেন না। তার এই আবেগঘন অঙ্গীকার সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলেছিল। পানিহাটির ভোটারদের অনেকেই একে দেখছেন 'ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ' হিসেবে। এই কেন্দ্রটি তাই শুধু একটি রাজনৈতিক লড়াইয়ের ময়দান নয় বরং পরিণত হয়েছে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে।


নিউজটি আপডেট করেছেন : চুনারুঘাট প্রতিনিধি

কমেন্ট বক্স