ঢাকা | বঙ্গাব্দ

নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো জানানো হয়েছে। ছবির ক্যাপশন: এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো জানানো হয়েছে।
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো জানানো হয়েছে।এতে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (নম্বর-৫০২২/২০২৬)-এর গত ২৭ এপ্রিলের আদেশের পরিপ্রেক্ষিতে গত ২ মে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণপূর্বক বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। বাছাই কার্যক্রম শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।এর আগে, রোববার (৩ মে) উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের কাছে লিখিত অনুরোধ জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। মনিরা শারমিন চিঠিতে জানান, রিটার্নিং কর্মকর্তার গত ২৩ ও ২৭ এপ্রিলের আপিল আদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছেন।

নিউজটি আপডেট করেছেন : হবিগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স