ঢাকা | বঙ্গাব্দ

ব্রাজিলের এমব্রেয়ার কোম্পানির থেকে ২০টি সি-৩৯০ সামরিক কার্গো বিমান কিনছে আরব আমিরাত

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বড় একটি প্রতিরক্ষা চুক্তি করেছে ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ার।  চুক্তি অনুযায়ী, ২০টি 'সি-৩৯০' সামরিক কার্গো বিমান কিনবে আরব আমিরাত। মঙ্গলবার (৫ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটির ডিফেন্স ইউনিটের প্রধান জানিয়েছেন, মধ্যপ্রাচ্য তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার এবং এই চুক্তির মাধ্যমে অঞ্চলটিতে আরও প্রতিরক্ষা চুক্তি পাওয়ার আশা করছে এমব্রেয়ার।ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চুক্তির মূল্য প্রায় ১ বিলিয়ন ডলার। এর মধ্যে রয়েছে ১০টি অর্ডার এবং ১০টি অতিরিক্ত কেনার অপশন।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের নির্মিত সি-১৩০ এবং সি-১৭ সামরিক পরিবহন বিমান ব্যবহার করছে।




নিউজটি আপডেট করেছেন : চুনারুঘাট প্রতিনিধি

কমেন্ট বক্স