ঢাকা | বঙ্গাব্দ

এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। সোমবার (৪ মে) বিকেলে এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে অন্তর্ভুক্ত হবেন। এনসিপি এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের কেন্দ্রীয় একাধিক নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

এই যোগদানকে সামনে রেখে ওয়ারিয়র্স অব জুলাইয়ের একটি প্রতিনিধিদল এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসানসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই আমরা সম্মিলিতভাবে এনসিপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান প্রেক্ষাপটে সরকারের যে মনোভাব, তাতে ছোট সংগঠন থেকে লড়াই করে কাঙ্ক্ষিত ফল মিলছে না। তাই ঐতিহাসিক এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী বলেন, যেই সংস্কারের চিন্তা মাথায় রেখে আমরা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলাম, বর্তমান সরকারের তাতে অনীহা আজ স্পষ্ট। সংস্কারের সেই আশা বাঁচিয়ে রাখতে জুলাইয়ের ভ্যানগার্ড এনসিপির মিছিলে যোগ দেওয়ার বিকল্প নেই।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted