ঢাকা | বঙ্গাব্দ

কেরালায় বাম দুর্গের পতন, ফিরলো কংগ্রেস

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
দক্ষিণ ভারতের কেরালায় সোমবার (৫ মে) বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যায়, বাম গণতান্ত্রিক ফ্রন্ট এলডিএফ সরকারকে হটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। ১৪০ আসনের বিধানসভায় ইউডিএফ প্রায় ৯৮টি আসনে এগিয়ে বিজয়ী হয়েছে, যেখানে এলডিএফ মাত্র ৩৫টি আসন পেয়েছে।ভারতের বাম রাজনীতির জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা। কেরালা রাজ্যটি দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 
পঞ্চাশের দশকের শেষ দিকে কেরালায় বিশ্বের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে। ১৯৫৭ সালের এপ্রিল থেকে ১৯৫৯ সালের জুলাই পর্যন্ত কেরালা শাসন করে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই)। এটি ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সরকারের আগের সময়ের কথা। নেহেরু পরবর্তীতে ভূমি ও শিক্ষা সংস্কারের উদ্যোগ নেওয়ার পর সিপিআইকে ক্ষমতা থেকে অপসারণ করেন। 


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted