ঢাকা | বঙ্গাব্দ

সিটিতে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন ফোডেন

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
ফিল ফোডেন ছবির ক্যাপশন: ফিল ফোডেন
ad728

আরও চার বছর ম্যানচেস্টার সিটিতে থাকার জন্য নীতিগতভাবে সম্মত হয়েছেন  মিডফিল্ডার ফিল ফোডেন।

২৫ বছর বয়সী এই ইংলিশ তারকার বর্তমান চুক্তি আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা ছিল, তবে নতুন শর্ত অনুযায়ী তিনি অন্তত ২০৩০ সাল পর্যন্ত ইতিহাদে থাকবেন, মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও থাকবে।সময়টা যদিও ভালো যাচ্ছে না ফোডেনের। গত ডিসেম্বরের পর থেকে পাননি গোলের দেখা। তবুও নতুন চুক্তি দুই পক্ষের পারস্পরিক আস্থার প্রতীক। সোমবার এভারটনের বিপক্ষে ৩-৩ গোলের ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নামেন।

ফোডেনের এখন মূল লক্ষ্য থমাস টুখেলের ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া। টুখেল গত মাসে জানিয়েছেন, দলে ফোডেনের জায়গা নিশ্চিত নয়। যদিও তিনি ইংল্যান্ডের শেষ দুই ম্যাচেই একমাত্র খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে ছিলেন।ফোডেনকে ১৭ বছর বয়সে প্রথম দলে সুযোগ দেন পেপ গোয়ার্দিওলা। এরপর থেকে তিনি সিটির হয়ে খেলেছেন ৩৬৫ ম্যাচ, জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়নস লিগ ও ২টি এফএ কাপ শিরোপা।

ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনি মনে করেন, ফোডেনকে সব ম্যাচে খেলানো উচিত।

ফোডেনকে ১৭ বছর বয়সে প্রথম দলে সুযোগ দেন পেপ গোয়ার্দিওলা। এরপর থেকে তিনি সিটির হয়ে খেলেছেন ৩৬৫ ম্যাচ, জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়নস লিগ ও ২টি এফএ কাপ শিরোপা।

ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনি মনে করেন, ফোডেনকে সব ম্যাচে খেলানো উচিত।

“আমি তার খেলা দেখতে ভালোবাসি। তার ছোট ছোট মুভমেন্ট, জায়গা খুঁজে নেওয়া—এসব অসাধারণ। তাকে বেঞ্চে বসে থাকতে দেখা ভালো লাগে না।”

“খারাপ সময় যে কারো আসতেই পারে, কিন্তু এমন মানের খেলোয়াড়কে নিয়মিত খেলানো উচিত। ডোকু বা সেমেনিওর মতো দ্রুতগতির খেলোয়াড় থাকলেও ফোডেনকে দলে রাখা জরুরি।”

সূত্র: বিবিসি


নিউজটি আপডেট করেছেন : হবিগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স