গত সপ্তাহে ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডায় প্রবেশের চেষ্টা করার সময় অভিবাসন কর্মকর্তাদের ‘অশ্রদ্ধাপূর্ণ আচরণ’-এর অভিযোগ তুলে তাজসহ ইরানি প্রতিনিধি দল সীমান্ত থেকে ফিরে যায়। পরে কানাডার অভিবাসনমন্ত্রী সংসদে জানান, তাজের ভিসা বাতিল করা হয়েছিল তার আইআরজিসি-সংযোগের কারণে।
কানাডা ২০২৪ সালে আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে, যুক্তরাষ্ট্রও পাঁচ বছর আগে একই পদক্ষেপ নেয়।ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম ইরানিদের কানাডায় ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে ২০ মে জুরিখে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন।
তাজ মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যুক্তরাষ্ট্রে সফরের সময় ইরানি প্রতিনিধি দলকে সম্মানজনক আচরণের নিশ্চয়তা চাইবেন তিনি।
তিনি বলেন, “আমাদের সিস্টেমের প্রতীক—বিশেষ করে আইআরজিসি—কে অপমান করার কোনো অধিকার তাদের নেই। এ বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা থাকতে হবে।”যুক্তরাষ্ট্রে ম্যাচ, কিন্তু শর্তসহ
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে। ইরান লস অ্যাঞ্জেলেসে দুটি এবং সিয়াটলে একটি গ্রুপ ম্যাচ খেলবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানি খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো আপত্তি নেই, তবে আইআরজিসি-সংযুক্ত কাউকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
তাজ, যিনি আগে ইসফাহানে আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, বলেন, “আমরা বিশ্বকাপে যাচ্ছি, আমাদের আয়োজক ফিফা—আমেরিকা নয়। যদি তারা আমাদের আতিথ্য দেয়, তবে আমাদের সামরিক প্রতিষ্ঠানকে অসম্মান না করার দায়িত্বও তাদের নিতে হবে।”
যুদ্ধের প্রেক্ষাপটে প্রস্তুতি
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশীয় লিগ স্থগিত থাকায় খেলোয়াড়রা তেহরানে ক্যাম্পে প্রস্তুতি নিচ্ছে।
তাজ জানিয়েছেন, তারা অন্তত একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছেন প্রতিবেশী তুরস্কে, যেখানে মার্চে নাইজেরিয়া ও কোস্টারিকার বিপক্ষে খেলেছিল ইরান।
সূত্র: রয়টার্স