ঢাকা | বঙ্গাব্দ

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

এমিরেটস স্টেডিয়ামে বুকায়ো সাকার গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথম লেগ ১-১ সমতায় থাকায় দুই লেগ মিলিয়ে গানারদের জয় ২-১ ব্যবধানে। 

ইংলিশ প্রিমিয়ার লিগে পুরো মৌসুমজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল গানাররা। কারণ একদিকে ছিল ঘরোয়া লিগে শিরোপা জয়ের চাপ। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগ 'ড্রিম'। তাই, আর্সেনালের জন্য গতকাল রাত অনেকটা স্বপ্নের মতোই। অপেক্ষা শুধু এক কিংবা দুই বছর নয়, দীর্ঘ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেছে মিকেল আরতেতার শিষ্যরা।

রক্ষণভাগ আগলে রেখে খেলার জন্য বেশ পরিচিত অ্যাটলেটিকো মাদ্রিদ। তাই সফরকারীদের জালে গোল দেওয়াটা মতেই সহজ ছিল না। তারপরও প্রথমার্ধের শেষ দিকে গোলটা পেয়েছে গানাররাই।

প্রথমার্ধের একবারে শেষের দিকে, অর্থাৎ, ৪৪ মিনিটে ভিক্টর গিওকেরেসের পাস করা বল অ্যানগুলার শট নিয়েছিলেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। তবে, দুর্দান্ত এক সেভ করে সেই শট প্রতিহত করেন অ্যাটলেটিকোর গোলকিপার ইয়ান ও’ব্লাক।



নিউজটি আপডেট করেছেন : চুনারুঘাট প্রতিনিধি

কমেন্ট বক্স