ঢাকা | বঙ্গাব্দ

ভারত ও চীনের দর্শকদের বিশ্বকাপের ম্যাচ দেখা নিয়ে অনিশ্চয়তা

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

ভারত ও চীনে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। আগামী মাসেই পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বৈশ্বিক এ আসর দেখার সুযোগ না–ও পেতে পারেন দেশ দুটির কোটি কোটি দর্শক।

ভারতে সম্প্রচার স্বত্ব নিয়ে সৃষ্টি হওয়া অচলাবস্থা এবং চীনে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটিতে বিশ্বকাপের স্বত্ব পেতে রিলায়েন্স ও ডিজনি যৌথ উদ্যোগে ২ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে, যা ফিফার চাহিদার তুলনায় খুবই কম। 

একই সময়ে, সনি গ্রুপও ভারতের স্বত্ব নিয়ে আলোচনা করেছিল, তবে শেষ পর্যন্ত তারাও কোনো প্রস্তাব দেয়নি। এদিকে, বিশ্বকাপের সম্প্রচার নিয়ে চীনের সঙ্গেও এখনো ফিফার কোনো চুক্তির ঘোষণা আসেনি। 

ফিফার বিবৃতিতে বলা হয়, ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপের সম্প্রচার স্বত্ব বিক্রির বিষয়ে চীন ও ভারতের সঙ্গে আলোচনা চলছে


নিউজটি আপডেট করেছেন : চুনারুঘাট প্রতিনিধি

কমেন্ট বক্স