গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজনকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে গৃহকর্তা ফোরকানের বিরুদ্ধে। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে কাপাসিয়া থানা।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে পারিবারিক কলহ চলছিল ফোরকানের। এরই জেরে গত রাতে স্ত্রী, তিন কন্যা এবং শ্যালককে হত্যা করে ফোরকান। হত্যার পর নিজেই স্বজনদের ফোন দিয়ে জানান তিনি। এ ঘটনার পর থেকেই পলাতক গৃহকর্তা ফোরকান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।পুলিশ আরও জানায়, এখনও হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে। অভিযুক্ত ফোরকান পেশায় একজন গাড়িচালক