ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়ার মন্ত্রিসভায় রদবদল

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল–শারা ছবির ক্যাপশন: সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল–শারা
ad728

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল–শারা দেশটির সরকারে বেশ কিছু রদবদলের ঘোষণা দিয়েছেন।

গভীর রাতে জারি করা একাধিক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে এই ঘোষণা দেন আল–শারা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) এই তথ্য দিয়েছে।আল–শারা নতুন তথ্যমন্ত্রী হিসেবে খালেদ জাররুরকে নিয়োগ দিয়েছেন। তিনি হামজা মুস্তফার স্থলাভিষিক্ত হলেন। আর হামজাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বাসেল সুইদান। বাশার আল–আসাদ আমলের প্রভাবশালী ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর দায়িত্বে থাকা কমিটির প্রধানও তিনি।

এ ছাড়া আল–শারা হোমস, আল-কুনেইত্রা ও দেইর এজজোর প্রদেশের গভর্নরদের পরিবর্তন করেছেন। পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর এজজোরে সিরিয়ার বেশির ভাগ তেলক্ষেত্র অবস্থিত।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত সিরিয়ার অন্তবর্তী সরকারে এটিই প্রথম রদবদল।

সিরিয়ার সাংবিধানিক ঘোষণা অনুযায়ী, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় দেড় বছর পর রদবদল আনা হলো।

সরকারে রদবদলের কারণ কী, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার বাজে অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের দুর্বল ব্যবস্থাপনার অভিযোগে বিক্ষোভসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা বেড়েছে।

আল–শারা প্রেসিডেন্সির জন্য নতুন মহাসচিবও নিয়োগ দিয়েছেন। এর আগে এই পদে তাঁর এক ভাই দায়িত্ব পালন করেছিলেন। বিরোধীরা এ নিয়ে সমালোচনা করে বলে, প্রশাসন যোগ্যতার বদলে স্বজনপ্রীতিকে গুরুত্ব দিচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : হবিগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স