রোববার মিরপুরে তৃতীয় দিনের শেষ সেশনে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। তাতে বাংলাদেশ ২৭ রানের লিড পেয়েছে। যদিও বাংলাদেশের করা ৪১৩ রানের বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। তারপর মাঝখানে ছন্দপতন... এরপর সালমান-রিজওয়ানের জুটিতে আবারও ম্যাচে ফেরে সফরকারীরা। কিন্তু টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজের ফাইফারে এগিয়ে থাকলো স্বাগতিকরাই।
আগের দিনের এক উইকেটে ১৭৯ রান নিয়ে আজ রোববার ব্যাটিং করতে নেমে ২১০ রান পর্যন্ত যায় পাকিস্তানের দ্বিতীয় উইকেট জুটি। ১০৩ রান করে আউট হন আজান আওয়াইস। এরপর মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ একে একে ফিরিয়ে দেন শান মাসুদ, সৌদ শাকিল ও আব্দুল্লাহ ফজলকে (৬০)। একপর্যায়ে ২৩০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপরই প্রতিরোধ গড়েন সালমান ও রিজওয়ান।ষষ্ঠ উইকেটে ১১৯ রান যোগ করেন এ দুজন। এরপর তাইজুল ইসলাম রিজওয়ানকে থামালে ভাঙে এই জুটি। ৭৯ বলে ৫৯ রান করেন রিজওয়ান। এরপর আর কোনো জুটিকেই দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। ৫৮ রান করে আউট হন সালমান। নোমান আলি, শাহিন আফ্রিদি কিংবা হাসান আলিরা পাননি রান। তাতে ৩৮৬ রানে থামে শান মাসুদের দল।
চুনারুঘাট প্রতিনিধি