ঢাকা | বঙ্গাব্দ

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এবং দক্ষিণ লেবাননে চলমান সামরিক হামলার প্রতিবাদে তেলআবিবের রাজপথে রাতভর বিক্ষোভ করেছে বহু ইসরায়েলি নাগরিক।

রোববার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই।


দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা, ইরান ও লেবাননকে ঘিরে চলমান সংঘাত এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার বিতর্কের মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। চলতি বছরের শেষ দিকে সম্ভাব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এসব ইস্যুতে জনমত আরও বিভক্ত হয়ে পড়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত নাগরিক ডেভিড আলকান বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আমি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি। এই সরকার প্রতিনিয়ত জনগণকে মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।

তিনি আরও বলেন, তার মতে ইরানের চেয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনই বেশি উদ্বেগজনক। একই সঙ্গে সামরিক দায়িত্ব পালনে অনাগ্রহী কট্টর অর্থোডক্স গোষ্ঠীগুলোর সমালোচনাও করেন তিনি।

বিক্ষোভের সময় আন্দোলনকারীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোর মধ্যে ছিল 'গণহত্যা বন্ধ করো', '৭ অক্টোবর ভুলে যাও' এবং 'বিবি এসকোবার।' শেষের স্লোগানটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডাকনাম বিবির সঙ্গে কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের নাম মিলিয়ে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : চুনারুঘাট প্রতিনিধি

কমেন্ট বক্স