ঢাকা | বঙ্গাব্দ

এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এআই ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত এক সপ্তাহে এই প্রযুক্তির আওতায় ৩ শতাধিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর উত্তরার এয়ারপোর্ট সড়কে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো যানবাহন সিগন্যাল অমান্য করলে, উল্টোপথে চলাচল করলে বা নির্ধারিত নিয়ম ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। অভিযুক্ত ব্যক্তি ভিডিও ফুটেজের মাধ্যমে নিজেই তার অপরাধ দেখতে পারবেন বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : হবিগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স