ঢাকা | বঙ্গাব্দ

আইআরজিসি'র 'ফাইন্যান্সিয়াল মেকানিজম' ভাঙতে তথ্য দিলে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • নিউজ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
একই সঙ্গে, ইরান থেকে চীনে তেল পরিবহনে সহায়তার অভিযোগে নতুন করে বেশ কয়েকটি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। 

এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। ওই বৈঠকে ইরান ইস্যুতে চাপ তৈরি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সংকট নিরসনে চীনের সহযোগিতা চাইতে পারেন তিনি।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের অবৈধ তেল বাণিজ্য ও রফতানি ব্যবস্থার সঙ্গে জড়িত একটি নেটওয়ার্ক এবং আইআরজিসি'র তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন প্রশাসন জানায়, এই নেটওয়ার্কটি ইরানের পক্ষে বিদেশি ক্রেতাদের কাছে তেল বিক্রি ও পরিবহনের কাজ করছিল। আর আইআরজিসির শাহিদ পুরজাফারি অয়েল হেডকোয়ার্টারের ওই তিন কর্মকর্তা এসব অবৈধ লেনদেন সমন্বয় করতেন।

ওয়াশিংটনের দাবি, এসব তেল থেকে অর্জিত অর্থ ইরান সরকার তাদের জনগণের কল্যাণে ব্যয় না করে বরং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ও সামরিক কার্যক্রমে ব্যবহার করছে। এতে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলার সক্ষমতা বাড়ছে।



নিউজটি আপডেট করেছেন : হবিগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স