বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক ও চিন্তাবিদ আহমদ ছফার কবর মিরপুর সাধারণ কবরস্থান থেকে সরিয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দীর্ঘ দুই যুগ পর তাঁর পরিবারের আবেদন এবং ভক্ত-অনুরাগীদের দাবির প্রেক্ষিতে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গত ১৩ই এপ্রিল সিটি কর্পোরেশনের ১৪ তম ভোট সবাই এই সিদ্ধান্তটি নেওয়া হয়। আমার সবার পরিবারের সদস্যরা এ নিয়ে সিটি কর্পোরেশনের কাছে আবেদন জানায় তার ফলশ্রুতিতে গত ১৩ তারিখ সিদ্ধান্তটি নেওয়া হয়। ডিএনসিসি মেয়র গণমাধ্যমকে জানান আহমদ ছফার মত একজন মহান ব্যক্তিত্বের কবর সাধারন সাড়িতে থাকা ও বিলীন হয়ে যাওয়ার ঝুকে থাকাটা জাতির জন্য দুঃখজনক।
আহমদ ছফার স্বাধীনতার সময়ে ও তার কলমের অবদান অপরিসীম। স্বাধীন বাংলার সর্বপ্রথম প্রকাশিত বই জাগ্রত বাংলাদেশ ও তার অন্যান্য বই অন্যতম। তাছাড়া তিনি ইয়োহান ভলফগ্যাং ফন গ্যোতের বিখ্যাত উপন্যাস ফাউস্ট অনুবাদ করেন।