ঢাকা | বঙ্গাব্দ

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
পাউরুটিতে ক্যানসারের জীবাণু, আর দুগ্ধজাত চর্বি ছাড়া ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে।
 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি নমুনা পরীক্ষার ল্যাব রিপোর্ট এমন তথ্য দিয়েছে, যা চ্যানেল 24-এর হাতে এসেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর ‘সিরাজ চুইগোস্ত’ ও ‘নিউ আমাদের বাজার’ নামে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

টং দোকান থেকে নগরবাসীর নাস্তার টেবিলে নিত্যদিনের খাদ্যপণ্য হিসেবে পাউরুটি আসে। কারখানায় তৈরির পর বিভিন্ন ধাপে তা মানুষের নাগালে পৌঁছায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরীক্ষার ল্যাব বাজার থেকে বিভিন্ন খাদ্যপণ্য সংগ্রহ করে পরীক্ষা করেছে। 
পরীক্ষার ফলাফলে এমন কিছু তথ্য উঠে এসেছে, যা চমকে দেয়ার মতো।
 একটি পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট পাওয়া গেছে, যা ক্যানসারের ঝুঁকি তৈরি করে। এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো, একটি নামকরা প্রতিষ্ঠানের ঘিতে ঘিয়ের কোনও অস্তিত্বই পাওয়া যায়নি।
 এছাড়া নিয়মিত খাবার বোরহানিরও একই অবস্থা পাওয়া গেছে, যার মান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

নিউজটি আপডেট করেছেন : শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স