ঢাকা | বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের ‘জহুর চান বিবি মহিলা কলেজ’ শাখা গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
শাখা ক্লাব গঠন ছবির ক্যাপশন: শাখা ক্লাব গঠন
ad728

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

'উন্নত ভবিষ্যতের জন্য উদ্ভাবন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজে ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’-এর নতুন শাখা গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ মে) কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাপ্রতিষ্ঠান শাখাটি যাত্রা শুরু করে।

জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক (শরীর চর্চা) আজিজুন নাহারের সুনিপুণ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মুশাহিদ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক সুমাইয়া ফারহানা ও প্রভাষক আরিফুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের ওপর গুরুত্বারোপ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এই ক্লাবের মাধ্যমে কলেজের ছাত্রীরা বিজ্ঞানচর্চায় আরও একধাপ এগিয়ে যাবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জহুর চান বিবি মহিলা কলেজের পাঁচজন সম্মানিত শিক্ষককে উপদেষ্টা এবং শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন— প্রভাষক তাঈবা সুলতানা, প্রভাষক কামরুল হাসান রিপন, প্রভাষক সুমাইয়া ফারহানা, প্রভাষক হাবিবা ফেরদৌস সাজু এবং সহকারী শিক্ষক আজিজুন নাহার।

শিক্ষার্থীদের মধ্য থেকে গঠিত ১৭ সদস্যের কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবা চৌধুরী নিঝুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিপা আক্তার।

কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি বর্ষা রাণী দাস ও সাদিয়া আহমদ ইভা, সাংগঠনিক সম্পাদক মাইমুনা আক্তার, অর্থ সম্পাদক অন্তরা আক্তার রিয়া, আইসিটি সম্পাদক জেসমিন আক্তার, আমোদ-প্রমোদ সম্পাদক সালমা আক্তার, প্রচার সম্পাদক নুসরাত জাহান অর্পা, সমাজসেবা সম্পাদক সাবিহা আক্তার নোভা এবং সাংস্কৃতিক সম্পাদক শারমিন আক্তার।

নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে কলেজের ছাত্রীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির আলো ছড়িয়ে দিতে এবং সৃজনশীল উদ্ভাবনী কাজ পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স