ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের তিন সদস্য আটক

  • নিউজ প্রকাশের তারিখ : May 16, 2026 ইং
পুলিশ জানায়, আহত সাথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছবির ক্যাপশন: পুলিশ জানায়, আহত সাথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ad728

খাগড়াছড়ির রামগড়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক হওয়া তিনজন ইউপিডএফের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযানের সময় গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হন।

আটকরা হলেন– সাথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা (২৮) ও সার্চিং মারমা ওরফে রাজু (১৯)। এদের মধ্যে সাথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এদের মধ্যে রনেল চাকমা ইউপিডিএফের কালেক্টর ও অপর দুজন সংগঠনটির সদস্য বলে জানিয়েছে পুলিশ। 


পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও রামগড় থানা পুলিশ।  

এ সময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশিকালে সাথোয়াই মারমাকে গুলিবিদ্ধ অবস্থায় এবং কালেক্টর রনেল চাকমা ও রাজু মারমাকে আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৬ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিনসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আহত সাথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : ডেইলি দুর্বার হবিগঞ্জ

কমেন্ট বক্স