ঢাকা | বঙ্গাব্দ

উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলের সদস্যদের সিলেটে বড় অর্জন

  • নিউজ প্রকাশের তারিখ : May 19, 2026 ইং
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলের সদস্যদের সিলেটে বড় অর্জন ছবির ক্যাপশন: উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলের সদস্যদের সিলেটে বড় অর্জন
ad728
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বিভাগীয় বিজ্ঞান মেলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ (ASCGC)-এর “DEMON 71” টিম।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট আয়োজিত এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে পরিচালিত এই বিজ্ঞান মেলায় জেলা পর্যায় থেকে উত্তীর্ণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রকল্পগুলোর মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে কলেজ ক্যাটাগরিতে নিজেদের প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে “DEMON 71” টিম বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।

উল্লেখ্য, কিছুদিন আগেই একই টিম “8th World Invention Competition and Exhibition (WICE) Bangladesh National 2026”-এ কলেজ ক্যাটাগরিতে Gold Medal অর্জন করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ধারাবাহিক এই সাফল্য “DEMON 71” টিমকে প্রযুক্তি ও উদ্ভাবনের অঙ্গনে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

DEMON 71 দলের সবাই উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের সদস্য তারা হলেন — মোঃ তারেক আহমেদ তানভীর, তারিকুর রহমান, মিনজাব ছাহাম, তোফাজ্জল হক এবং মেহেদী হাসান সানি। 

মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন হানা সুলতান চৌধুরী জাফি এবং মুকুট প্রতীম মেমো। তাঁদের আন্তরিক দিকনির্দেশনা, প্রযুক্তিগত সহায়তা ও নিরলস সহযোগিতা দলের এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা, গবেষণাভিত্তিক উপস্থাপনা এবং দক্ষ প্রজেক্ট প্রদর্শনের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে “DEMON 71” টিম বিভাগীয় পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এই অর্জন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের জন্য গৌরব ও সম্মানের এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

শিক্ষার্থীদের এই সাফল্যে কলেজ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আরও উৎসাহিত করবে।
“DEMON 71” টিমের সকল সদস্য, মেন্টর এবং সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স