ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই সম্মান পেলেন পর্তুগিজ মিডফিল্ডার। শনিবার (২৩ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস এ তথ্য জানায়।
এর আগেও, চলতি মাসে, ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জেতেন ফার্নান্দেজ।
নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে শেষ ম্যাচে, নিজের ২০তম অ্যাসিস্ট করে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেন তিনি। পাশাপাশি, ৩৭ ম্যাচে করেছেন ৮ গোল।
তার নেতৃত্বে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সঙ্গে মিলেছে চ্যাম্পিয়ন্স লিগের টিক
চলতি মৌসুমে, সবচেয়ে বেশি গোলের সুযোগও তৈরি করেছেন ব্রুনো। তার তৈরি করা সুযোগের সংখ্যা ১৩২, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ লিভারফুল মিডফিল্ডার ডমিনিক সোবোস্লাইয়ের চেয়ে ৪৩টি বেশি।
চুনারুঘাট প্রতিনিধি