ঢাকা | বঙ্গাব্দ

ফুটবল বিশ্বকাপে জাতীয়তার বিচারে সবচেয়ে বেশি কোচ আর্জেন্টিনার

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর কোচের তালিকায় এক দারুণ পরিসংখ্যান সামনে এসেছে। এবারের আসরে অংশ নিতে যাওয়া ৪৮টি দলের মধ্যে জাতীয়তার বিচারে সবচেয়ে বেশি কোচ থাকছেন আর্জেন্টিনার। দ্বিতীয় সর্বোচ্চ কোচ রয়েছে ফ্রান্সের এবং তৃতীয় সর্বোচ্চ চারজন কোচ নিয়ে তালিকার পরের অবস্থানে আছে স্পেন। তবে ফুটবল বিশ্বের সবচেয়ে সফল এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোনো কোচ নেই এবারের টুর্নামেন্টে।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, আধুনিক ফুটবলে বিদেশি কোচদের প্রতি দলগুলোর আগ্রহ দিন দিন বাড়ছে। এবারের আসরে অংশ নেওয়া ৪৮টি দলের মাঝে ২৬টি দেশই তাদের ডাগআউটের দায়িত্ব দিয়েছে বিদেশি কোচদের হাতে। আর এই বিদেশি কোচদের বাজারে সবচেয়ে বেশি কদর পাচ্ছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ডরা।

ভিন্ন দেশের ওপর ভরসার এই চিত্রের উল্টো পিঠে ২২টি দেশ সম্পূর্ণ আস্থা রেখেছে তাদের নিজেদের দেশের কোচের ওপর। এই স্বদেশি কোচদের তালিকায় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় বড় এবং হাইপ্রোফাইল কিছু নাম রয়েছে। এদের মধ্যে অন্যতম হলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি, ফ্রান্সের দিদিয়ের দেশম এবং জার্মানির জুলিয়ান নাগলসমান।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted