প্রথমার্ধে খেলা চলে কিছুটা ধীর গতিতে। একের পর এক আক্রমণ সত্ত্বেও গোলের দেখা পেতে ব্যর্থ হয় দুই দল। গোলশূন্য বিরতিতে শেষ হয় ম্যাচের প্রথম অংশ। উভয় গোলকিপারই বেশ কয়েকটি দুর্দান্ত সেভ দেন।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্বলে ওঠেন হ্যানি কেইন। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মাইকেল ওলিসের নিখুঁত ক্রস থেকে হেড করে বল জালে জড়িয়ে ডেডলক ভাঙেন এ ইংলিশ তারকা
ম্যাচের ৮০তম মিনিটে লুইস দিয়াজের অ্যাসিস্টে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এক পর্যায়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্টুটগার্ট। তবে বায়ার্নের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন দলটির ফরোয়ার্ডরা।
চুনারুঘাট প্রতিনিধি