রিপোর্টার- আল আমিন সাঈফী
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS) এর আওতায় শান্তি উদ্যোগে স্থায়িত্বশীলতা নিশ্চিতকরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ ও ২৩ জুন ২০২৬ তারিখে সিলেটের Hotel Metro International-এ অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে The Hunger Project Bangladesh।
প্রশিক্ষণে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও মৌলভীবাজার উপজেলা বালাগঞ্জ উপজেলা, থেকে মোট ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন আল আমিন সাঈফী, তোফায়েল আহমেদ, ফাহিমা ফারজানা, আবুল বারিক, আবু ফজলে রাব্বি জিহাদ, মো. মনির উদ্দিন, মো. নুর আলম চৌধুরী, মো. জামিল আহমদ, ইরাদুল হাসান, মুশাহিদ মজুমদার, নূরে আলমসহ আরও অনেকে।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি, সংঘাত বিশ্লেষণ ও নিরসন, গুজব ও ঘৃণামূলক বক্তব্য মোকাবিলা, সহনশীলতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সম্প্রদায়ভিত্তিক শান্তি উদ্যোগ বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন ড. নুরুন্নাহার নূর লুবনা, ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম); শারমিন সুলতানা, ইয়ুথ অ্যান্ড উইমেন এমপাওয়ারমেন্ট এক্সপার্ট; এবং সৈয়দ আমিনুর রহমান, ট্রেনিং এক্সপার্ট। তাঁরা অংশগ্রহণকারীদের মাঝে শান্তি নির্মাণ, নেতৃত্ব উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার বিভিন্ন কৌশল তুলে ধরেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এবং সংঘাত প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৈনিক দুর্বার