বাংলাদেশের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, দেশের ড্রেনেজ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি কোথাও ২০ শতাংশের বেশি ভালো নয়।
রোববার দুপুরে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পের পেছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে চলমান সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। রাজধানীতে দীর্ঘদিন ধরে চলে আসা জলাবদ্ধতা সমস্যা দূর করতে এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে বলে পরিদর্শনের সময় উল্লেখ করেন তিনি।