শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাতের উদ্যোগে আসন্ন জশনে জুলুস সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাতের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় করেন।
মতবিনিময়কালে জশনে জুলুসকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ জশনে জুলুস সফল করতে প্রশাসন ও পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাতের সিনিয়র সহ-সভাপতি মো. আঃ ছালাম মেম্বার, সহ-সাধারণ সম্পাদক মো. সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক ডাক্তার মাওলানা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী, অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান মামুন, শরিয়া বিষয়ক সম্পাদক মুফতি তৌফকুল ইসলাম শুয়াইভী, শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মো. জামাল মিয়া, উপজেলা ছাত্রসেনার সভাপতি মো. মামুনুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল রেজাসহ যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জশনে জুলুস একটি ধর্মীয় ও সামাজিক আয়োজন। তাই এ আয়োজনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তারা প্রশাসনের নির্দেশনা মেনে অনুষ্ঠান পরিচালনা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় শেষে জশনে জুলুস সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
দৈনিক দুর্বার