ঢাকা | বঙ্গাব্দ

আল্লামা ফারুকী হত্যার বিচার দাবিতে দেশব্যাপী ছাত্রসেনার দুই দিনের কর্মসূচি ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)-এর ১২তম শাহাদাত বার্ষিকী এবং তাঁর নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আসামিদের গ্রেপ্তারের দাবিতে দুই দিনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির প্রথম দিনে আগামীকাল ২৮ আগস্ট (শুক্রবার) সারাদেশের সকল মসজিদ, খানকা ও মাজার সমূহে শহীদ আল্লামা ফারুকীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট (রবিবার) হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে ইসলামী ছাত্রসেনার স্থানীয় শাখাগুলো।

সংগঠনের নেতারা অবিলম্বে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মূল হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান এবং ঘোষিত সকল কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স