ঢাকা | বঙ্গাব্দ

ইস্টার্ন রিফাইনারিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 তীব্র জ্বালানি সংকটের মধ্যেই দেশের জ্বালানি খাতের জন্য এলো বড় সুখবর।

দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’র আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার বিনিয়োগ করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।

এই বড় বড় উদ্যোগ ও বিনিয়োগ চুক্তি চূড়ান্ত করতে আগামী ২ সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকায় আসছেন আইডিবি চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসের। সফরকালে তিনি সরকারের নীতি নির্ধারকদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তিও সই হতে পারে।

দেশে বছরে ৭০ লাখ টন জ্বালানির ৯৫ শতাংশই আমদানিনির্ভর। আইডিবির এই বিশাল বিনিয়োগ তেল শোধন সক্ষমতা বাড়িয়ে দেশের স্বনির্ভরতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স